প্রাইসিং

যতটুকু লাগে, ততটুকুই কিনুন

কোনো বাঁধা প্যাকেজ নেই। কারো শুধু AI মেসেজ লাগে, কারো শুধু কল — টেনে পরিমাণ ঠিক করুন, যা কিনবেন তা মাস শেষে কাটা যায় না। Product, order, landing page আর Pixel সবসময় ফ্রি।

  • ১০ দিন ফ্রি

    সাইন আপ করলেই ১০০টি AI মেসেজ আর ১০টি AI পেজ প্রম্পট। কার্ড বা বিকাশ লাগবে না।

  • যা কিনবেন, তা আপনার

    যা কিনবেন তা আপনার — মাস শেষে কাটা যায় না। দরকার অনুযায়ী যেকোনো সময় রিচার্জ করুন।

  • মাসে ৳৯৯

    প্ল্যাটফর্ম ফি। প্রতি মাসের ১–১০ তারিখ সবার জন্য ফ্রি, তারপর ফি দিলে সব সার্ভিস চালু থাকে।

দাম

  • AI মেসেজ

    Messenger-এ কাস্টমারকে AI-এর প্রতিটি উত্তর · ১,০০০-এর পর প্রতি ৫০০ মাত্র ৳১৪৯

    ৳১৯৯ / ৫০০ মেসেজ

  • কল মিনিট

    অর্ডার কনফার্মেশনের অটোমেটিক কল

    ৳১ / মিনিট

  • SMS

    অর্ডার কনফার্মেশন SMS

    ৳০.৫০ / SMS

  • AI পেজ প্রম্পট

    AI দিয়ে ল্যান্ডিং পেজ বানানো ও এডিট

    ৳১ / প্রম্পট

  • প্ল্যাটফর্ম ফি

    মাসের ১–১০ তারিখ ফ্রি · ২০ তারিখের পর দিলে পরের মাসও কভার

    ৳৯৯ / মাস

আপনার খরচ হিসাব করুন

Dashboard-এর রিচার্জ পেজেও ঠিক এভাবেই টেনে পরিমাণ বাছাই করবেন।

AI মেসেজ

Messenger-এ কাস্টমারকে AI-এর প্রতিটি উত্তর

১,০০০ মেসেজ

৳৩৯৮

কল মিনিট

অর্ডার কনফার্মেশনের অটোমেটিক কল

৫০ মিনিট

৳৫০

SMS

অর্ডার কনফার্মেশন SMS

০ SMS

৳০

AI পেজ প্রম্পট

AI দিয়ে ল্যান্ডিং পেজ বানানো ও এডিট

১০ প্রম্পট

৳১০

সাধারণ প্রশ্ন

একটা AI মেসেজ মানে কী?
Messenger-এ কাস্টমারকে AI যতবার উত্তর পাঠায়, প্রতিবার একটি মেসেজ কাটে। কাস্টমারের পাঠানো মেসেজ বা আপনি নিজে যে উত্তর দেন, তার জন্য কিছু কাটে না।
বেশি কিনলে কি কম দামে পাওয়া যায়?
হ্যাঁ। প্রথম ১,০০০ মেসেজ ৳১৯৯/৫০০, এর পরের প্রতিটি ৫০০ মেসেজ মাত্র ৳১৪৯।
প্ল্যাটফর্ম ফি না দিলে কী হয়?
মাসের ১–১০ তারিখ সবকিছু চালু থাকে, ৮–১০ তারিখে Dashboard-এ রিমাইন্ডার দেখাবে। ১১ তারিখ থেকে AI রিপ্লাই, অটো কল, SMS, AI পেজ বানানো আর WooCommerce সিঙ্ক বন্ধ থাকে। ল্যান্ডিং পেজ, অর্ডার ফর্ম আর Dashboard সবসময় চালু থাকে — কোনো অর্ডার হারাবেন না। ফি দিলেই আবার চালু।
মাসের শেষে ফি দিলে কি পুরো মাসের টাকা লাগবে?
না। ২০ তারিখের পরে ফি দিলে পরের মাসটাও কভার হয়ে যায়। চাইলে ৩, ৬ বা ১২ মাসের ফি একসাথে দিতে পারেন।
পেমেন্ট কীভাবে করব?
Dashboard-এর রিচার্জ পেজে পরিমাণ বেছে নিন, দেখানো নম্বরে bKash করুন, আর স্ক্রিনশট আপলোড করুন। যাচাইয়ের পর ক্রেডিট যোগ হয়ে যায়।